1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় আব্বাসিয়া দাখিল মাদ্রাসায় নির্বাচনের দাবিতে মানববন্ধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে
সালথায় আব্বাসিয়া দাখিল মাদ্রাসায় নির্বাচনের দাবিতে মানববন্ধন
সালথায় আব্বাসিয়া দাখিল মাদ্রাসায় নির্বাচনের দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম, সালথা : ফরিদপুরের সালথা উপজেলায় পশ্চিম বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবকদের ভোট ব্যাতিত ম্যানিজিং কমিটি গঠন ও পুনরায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে মাদ্রাসার মাঠে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার নির্বাচনের জন্য একটি মিটিং ডাকা হয় সেখানে অনেকেই উপস্থিত ছিল, অনেকেই ছিলো না, আমরা নির্বাচনের কথা বললে সুপার সাহেব বললো নির্বাচন হবে। এরপর আমরা অভিভাবক সদস্য পদের জন্য মনোনয়ন ফরম চাইলে তিনি বলেন এগুলো উপজেলা থেকে নিতে হবে। এরপর আমরা উপজেলায় যোগাযোগ করলে জানতে পারি নির্বাচন গোপনে হয়ে গেছে। বক্তারা আরও বলেন, আমরা এই পকেট কমিটির বিরুদ্ধে তীত্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মুলত একটি চক্র মাদ্রাসার বর্তমান শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও ছাত্র-ছাত্রীদের জীবন অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চায়। কিন্ত আমরা তা হতে দিব না। এসময় উপস্থিত সকলে, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার কে পুনরায় নির্বাচন দিয়ে সঠিক ও সুষ্ঠ নির্বাচন দেওয়ার অনুরোধ জানান। আব্বাসিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীদের মাঝে এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আঃ আলীম মোল্যা, ম্যানিজিং কমিটির সাবেক সদস্য জিয়ার শেখ, মোঃ বাচ্চু, শিক্ষার্থীদের অভিভাবক, সাইফুল খান, মিজানুর মোল্যা, মোঃ হাবিব শেখ, রিপন, আঃ মজিদ প্রমূখ। এছাড়াও স্থানীয় রফিক মুন্সি, নুরুল ইসলাম, সেকেন্দার আলী, লালন বিশ্বাস, আঃ হক মোল্যাসহ নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সালথায় আব্বাসিয়া দাখিল মাদ্রাসায় নির্বাচনের দাবিতে মানববন্ধন

সালথায় আব্বাসিয়া দাখিল মাদ্রাসায় নির্বাচনের দাবিতে মানববন্ধন

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page