1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন নিহত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে
ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন নিহত
ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার একটি ট্রাকের পেছন থেকে আঘাত করে ভিতর ঢুকে যায়। এসময় প্রাইভেটকারে থাকা তিন জন যাত্রী নিহত হন। আহত হন প্রাইভেটকারে থাকা অপর ৬ জন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের শলিলদিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের মোসা. লাবনী (৩৫), একই গ্রামের মোসা. সুমাইয়া (২০) ও ওই গ্রামের শিশু জয়নূর জারা (৩)। এসময় আহত হন, জেলা সদরের কবিরপুর এলাকার জুয়েল শেখ (৩৮), একই জেলার ভাঙ্গার আতাদী এলাকার তানহা(১৪) ও ওই গ্রামের তন্না (১৩) এবং তাওহিদা (৭)।

আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, এ হাসপাতালে আনার পর একজন মারা যান। এছাড়া অপর নিহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপর একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যায় বলে জেনেছি। এছাড়া আহত ৬ জন মেডিকেল হাসপাতালটির বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ আবাসিক চিকিৎসক কর্মকর্তা। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান।

অপর দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ সড়ক দুর্ঘটনাটি পাশ্ববর্তী মাদারীপুরে শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় তারা আইনগত ও পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। এব্যাপারে শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, এ ঘটনায় ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গিয়েছে। তিনি বলেন, নিহত লাবনী বেগমের মৃতদেহ হাইওয়ে থানায় ও বাকী মারা যাওয়া দুইজনের মৃতদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page