1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

এক সাথে তিন সন্তানের জন্ম

  • বর্তমান সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে
এক সাথে তিন সন্তানের জন্ম
এক সাথে তিন সন্তানের জন্ম

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া ইসলাম এ্যামি নামের (৩০) এক নারী। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ওই নারী। ওই নারীর স্বামী ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক। তার নাম মো. নাজমুল হাসান। তিনি ওই স্কুলটির বিজ্ঞান বিভাগের শিক্ষক বলে জানা যায়। ওই নারীর স্বামী নাজমুল হাসান জানান, দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানসহ মোট তিনটি সন্তান ভূমিষ্ট হয়েছে। তারা উভয়ই সুস্থ আছেন। তিনি আরও বলেন, মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই তিনি আমাকে একই সাথে তিনটি সন্তান দিয়েছেন এবং তারা সুস্থ আছেন।

তিনি বলেন, তার স্ত্রী ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি একজন গৃহিণী। ওই নারী ও বাচ্চারা ফরিদপুরের ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ডা. সুলতানা বেগম লিপির তত্ত্বাবধানে রয়েছেন। এব্যাপারে ওই নারীকে সিজার করা চিকিৎসক ডা. সুলতানা বেগম লিপি বলেন, ওই নারী দীর্ঘদিন বন্ধ্যাত্ব ছিলেন। পরে আমাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা শেষে একই সাথে তিনটি বাচ্চা গর্ভে আসে। দীর্ঘ ৩৬ সপ্তাহ পর সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিজার করে বাচ্চা প্রসব করানো হয়। মা ও সব কয়টা বাচ্চাই সুস্থ আছেন বলে জানান ওই চিকিৎসক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page