1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে খেলোয়াড় ও কোচ এর মধ্যে ব্লেজার প্রদান

  • বর্তমান সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে খেলোয়াড় ও কোচ এর মধ্যে ব্লেজার প্রদান
ফরিদপুরে খেলোয়াড় ও কোচ এর মধ্যে ব্লেজার প্রদান

স্টাফ রিপোর্টার : প্রথম বিভাগ ফুটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হবার কারণে শেখ জামাল ক্রীড়া চক্রের উদ্যোগ আজ রবিবার বেলা বারোটায় ফরিদপুর শহরের অম্বিকা পুর মাহমুদা টাওয়ারের খেলোয়ার ও কোচের মধ্যে ব্লেজার বিতরণ প্রদান অনুষ্ঠিত হয়। শেখ জামাল ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ জামাল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক দীপক মজুমদার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ জামাল ক্রীড়া চক্রের সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মহসিন শরীফ, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, কোষাধক্ষ্য আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর শাহ, ক্রীড়া সম্পাদক রাকিব রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান রেশাদ, মিডিয়া বিষয়ক সম্পাদক মানিক কুমার দাস, কার্যনির্বাহিনী কমিটির সদস্য মোকাররম মিয়া বাবু সদস্য আব্দুস সালাম মুন্সী প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য ইশতিয়াক আরিফ বলেন শেখ জামাল ক্রীড়াচক্র গতবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এ বছর সেই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি কোচ ও খেলোয়াড়দের মধ্যে ব্লেজার বিতরণ করেন। অনুষ্ঠানে ২০ জন খেলোয়াড় ও কোচ কে ব্লেজার বিতরণ করা হয়।

ফরিদপুরে খেলোয়াড় ও কোচ এর মধ্যে ব্লেজার প্রদান

ফরিদপুরে খেলোয়াড় ও কোচ এর মধ্যে ব্লেজার প্রদান

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page