1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আগামীকাল থেকে হাজেরা বিবি পৌষ মেলা শুরু

  • বর্তমান সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে
আগামীকাল থেকে হাজেরা বিবি পৌষ মেলা শুরু
আগামীকাল থেকে হাজেরা বিবি পৌষ মেলা শুরু

সবুজ দাস, ফরিদপুর : আগামীকাল ১৭ ই ডিসেম্বর থেকে ১৯ শে ডিসেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপি শুরু হতে যাচ্ছে ফরিদপুরের ঐতিহ্যবাহী হাজেরা বিবি পৌষ মেলা ২০২২। ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের শোভারামপুরস্থ হাজেরা বিবি মাজার প্রাঙ্গনে শোভারামপুর-রঘুনন্দুনপুর হাজেরা বিবি ফাউন্ডেশন এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর পৌরসভার জননন্দিত মেয়র অমিতাভ বোস।

এতে শোভারামপুর-রঘুনন্দুনপুর হাজেরা বিবি ফাউন্ডেশন এর সভাপতি আক্কাস হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর আহমেদ খান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, ১.২.৩. নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জয়গুন বেগম, ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ আলতাফ হোসেন, বিশিষ্ঠ সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন।

এ ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাজেরা বিবি ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক এ্যাড. প্রদ্বিপ কুমার দাস লক্ষন, সহ-সভাপতি হায়দার আলী মন্ডল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এ.এস.এম. শহিদুন নবী, বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক সুকুমার সাহা, বিশিষ্ঠ সমাজসেবক হযরত আলী পাট্রাদার, মেলা উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রব ফকির। এ মেলার পরিচালোনার দায়িত্বে থাকবেন মেলা উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বাবু ও মানোয়ার হোসেন।

উল্লেখ্য ১৯৪৫ সালে রাজবাড়ী জেলার সুর্যনগর গ্রামে জন্মগ্রহন করেন হাজেরা বিবি। ফরিদপুরের অম্বিকাপুরে বিবাহের ৩ মাস পরেই বিধবা হওয়ার পর থেকেই কবি জসীমউদদীন এর উৎসাহ সহযোগিতা ও প্রেরণায় সংগীত জগতে তিনি স্থায়ী আসন করে নেন। জসীম উদদীন রচিত পল্লীগীতি, মারফতি, মুর্শিদী, বিচার ও জারী গান গেয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৪৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর পাকিস্থান রেডিওতে শিল্পী হিসাবে গান করেছেন। তার গানের স্বীকৃতি স্বরুপ একুশে পদক লাভ করেন। তিনি ফরিদপুর লালন পরিষদ ও সংগীত শিল্পী কল্যাণ সমিতির সদস্য ছিলেন। মানুষ হিসেবে হাজেরা বিবি ছিলেন অতিসজ্জন,পরোপকারী ও উদার। তাঁর সান্নিধ্যে গেলে টের পাওয়া যেত তিনি তাঁর গানের মতোই সুন্দর সরল ও গভীর ছিলেন। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর হাজেরা বিবি শেষ নি:শ^াস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page