1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গা কৃষক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • বর্তমান সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৫০ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গা কৃষক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা
আলফাডাঙ্গা কৃষক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কৃষক লীগের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশের বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন , জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পুলিশের সাবেক এআইজি ও জেলা কৃষক লীগের সদস্য মালিক খসরু,

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য শেখ শওকত হোসেন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মুন্না, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রদীপ কুমার দাস লক্ষ্মণ, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান মিজান প্রমুখ। এ কর্মী সমাবেশে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে শেখ দেলোয়ার হোসেনকে আহ্বায়ক, খান আমিরুল ইসলামকে সদস্য সচিব এবং মুসাব্বির হোসেন খান রাসেল, এ্যাড. গৌতম কুমার দাস, মো. ইয়াসিন মোল্লা ও মো. নাজমুল ইসলাম রানাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page