1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে সাধক ঘ্যানা সাহার প্রয়ান দিবস পালিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাধক ঘ্যানা সাহার প্রয়ান দিবস পালিত
ফরিদপুরে সাধক ঘ্যানা সাহার প্রয়ান দিবস পালিত

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে সাধক ঘ্যানা সাহার ১ম প্রয়ান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ ই ডিসেম্বর বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের সজনী ডাঙ্গী (তালতলা) তে অবস্থিত সাধক ঘ্যানা সাহার সমাধীস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সাধক ঘ্যানা সাহা স্মৃতি সংরক্ষন কমিটির আয়োজনে এই বিশিষ্ঠ সাধকের জীবন কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি সাধক মো: আবুল কাশেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, চরমাধবদীয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মো: তুহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধক ঘ্যানা সাহা স্মৃতি সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাউল পাগলা বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় যুব শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: ওলিউর রহমান। উল্লেখ্য সাধক ঘ্যানা সাহা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বদা মানবতার উন্নয়ন ও মানবিক কল্যানে আত্মনিবেদিত ছিলেন। ২০২১ সালের ১৫ ই ডিসেম্বর তিনি দেহত্যাগ করেন। এর পরেই তার শিষ্য সাধক মো: আবুল কাশেম এর বাড়িতে সমাধীস্থ করা হয়।

ফরিদপুরে সাধক ঘ্যানা সাহার প্রয়ান দিবস পালিত

ফরিদপুরে সাধক ঘ্যানা সাহার প্রয়ান দিবস পালিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page