1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় বিষ পানে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

  • বর্তমান সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় বিষ পানে স্কুল ছাত্রীর আত্মহত্যা 
আলফাডাঙ্গায় বিষ পানে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গায় শনিবার (০৪ ডিসেম্বর) উপজেলার চরডাঙ্গা গ্রামের চাদনী খানম(১৫) নামে এক স্কুল ছাত্রী ধানে দেওয়া বিষ পান করে আত্মাহত্যা করেছে। চাদনী খানম মোঃ নেপুর মোল্যার (৫৫) মেয়ে। সে চরডাঙ্গা মর্নিং স্কুল একাডেমির শিক্ষার্থী। রবিবার সকাল সাড়ে ৮ টার সময় মৃগী রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে বিষ পানে আত্মাহত্যা করেছে। পরিবারের লোকজন বুঝতে পেয়ে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করে। এ ঘটনায় মেয়ের বাবা মোঃ নেপুর মোল্যা(৫৫) বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মরদেহ উদ্ধারকারী থানার এসআই সুমন বসাক জানান, মরদেহ থানায় নিয়ে এসেছি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page