1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় গলায় ওড়না পেঁচানো স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার 

  • বর্তমান সময়: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় গলায় ওড়না পেঁচানো স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার 
আলফাডাঙ্গায় গলায় ওড়না পেঁচানো স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার 

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গায় : ফরিদপুরের আলফাডাঙ্গায় শনিবার (০৩ ডিসেম্বর) উপজেলার মিঠাপুর গ্রামের তালুকদার পাড়ায় শিলা তালুকদার (১৪) নামে এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। শিলা ওই গ্রামের জাহাঙ্গীর তালুকদারের মেয়ে ও উপজেলার বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিঠাপুর গ্রামের নিজ বাড়িতে পরিবারের সাথে অভিমান করে শিলা তালুকদার বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়।

পরিবারের লোকজন বুঝতে পেয়ে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় শিলা তালুকদারের বাবা জাহাঙ্গীর তালুকদার বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মরদেহ উদ্ধারকারী থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page