1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ইউপি সচিব সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা 

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে
ইউপি সচিব সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা 
ইউপি সচিব সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা 

স্টাপ রিপোর্টার : ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায়। তার বদলী জনিত কারণে বিদায়ী উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ফরিদপুর জেলা শাখার আয়োজনে, (১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সদস্য সচিব ও ফরিদপুর জেলা শাখা (বাপাসা)”র সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী (বারী) ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা কামালসহ জেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত ইউপি সচিবগণ। অনুষ্ঠান শেষে ইউপি সচিবগণ বিদায়ী জেলা প্রশাসক অতুল সরকারকে সন্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।

 

 

 

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page