1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

  • বর্তমান সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৯২ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা
চরভদ্রাসনে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ প্রাঙ্গনে গত মঙ্গলবার দিবাগত রাত ৮টায় জেলা প্রশাসক অতুল সরকারের যুগ্নসচিব পদে পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিছত হয়েছে। এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভুমি খাইরুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন মিলে প্রায় অর্ধশত প্রতিষ্ঠান জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা সহ ক্রেষ্ট প্রদান করেন। পরে বিদায়ী জেলা প্রশাসকের উন্নয়ন কর্মকান্ডর উপর ভিডিও চিত্র প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।

এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিদায়ী জেলা প্রশাসক তার চাকুরী কালিন বিগত সাড়ে তিন বছরের উন্নয়ন কর্মকান্ডের অভিজ্ঞতার কথা স্মরন করেন এবং জীবনের বাকী দিনগুলি বাংলা মায়ের কোলে উৎসর্গ করার কথা ব্যাক্ত করেন। অত্র উপজেলায় তিনি তার অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ডগুলো পুরন করার জন্য উপজেলা প্্রশাসনকে আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page