1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় বিজ্ঞান ও প্রযু‌ক্তি সপ্তাহ উপল‌ক্ষ্যে বিজ্ঞান মেলার উ‌দ্বোধন

  • বর্তমান সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে
সালথায় বিজ্ঞান ও প্রযু‌ক্তি সপ্তাহ উপল‌ক্ষ্যে বিজ্ঞান মেলার উ‌দ্বোধন
সালথায় বিজ্ঞান ও প্রযু‌ক্তি সপ্তাহ উপল‌ক্ষ্যে বিজ্ঞান মেলার উ‌দ্বোধন

আ‌রিফুল ইসলাম, সালথা : ইন্টার‌নে‌টে আস‌ক্তির ক্ষ‌তি এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে ৪৪তম বিজ্ঞান ও প্রযু‌ক্তি সপ্তাহ এবং ৪৪তম জাতীয় বিজ্ঞান অ‌লি‌ম্পিয়‌া‌ড উপল‌ক্ষ্যে ফরিদপু‌রের সালথায় দু‌দিন ব‌্যাপী বিজ্ঞান মেলার শুভ উ‌দ্ভোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বিজ্ঞান মেলায় স্কুল ও ক‌লেজ পর্যা‌য়ের শিক্ষার্থী‌দের মোট ১২‌টি স্টল স্থান ক‌রে নেয়। স্ট‌লে শিক্ষার্থীরা তা‌দের বিজ্ঞান বিষয়ক উপস্থাপনা প্রদর্শন ক‌রে। জাতীয় বিজ্ঞান ও প্রযু‌ক্তি যাদুঘরের তত্ত্বাবধা‌নে, বিজ্ঞান ও প্রযু‌ক্তি মন্ত্রণালয়ের পৃষ্ট‌পোষকতায় এবং উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জে‌লা প‌রিষদ চত্বরে বুধবার বেলা ৩টার দি‌কে এই বিজ্ঞান মেলা অনু‌ষ্ঠিত হয়। বিজ্ঞান মেলার উ‌দ্বোধ‌নের আ‌গে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ জীবাংশু দাস। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জে‌লা ম‌হিলা ভাইস‌-চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী, উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার বিণয় চাকী প্রমূখ। আ‌লোচনা সভা‌টি সঞ্চালনা ক‌রেন সহকারী উপ‌জেলা ‌শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী। আ‌লোচনা সভায় বক্তারা ব‌লেন, আধু‌নিক বিজ্ঞা‌নের কল‌্যানে বিশ্ব আজ হা‌তের ম‌ধ্যে চ‌লে এ‌সে‌ছে। বিজ্ঞা‌নের কল‌্যা‌নে জীবন আরও সহজ হ‌য়ে উ‌ঠে‌ছে। স্কুল ও ক‌লেজ পর্যায় থে‌কেই শিক্ষার্থী‌দের মা‌ঝে বিজ্ঞান চর্চা বাড়া‌তে হ‌বে। আমা‌দের শিক্ষার্থী‌দের মাঝ থে‌কেই নতুন নতুন বিজ্ঞানী তৈরী কর‌তে হ‌বে। আ‌লোচনা সভা ও শুভ উ‌দ্বোধন শে‌ষে অ‌তি‌থিরা মেলার বিভন্ন স্টল ঘু‌রে দে‌খেন এবং ক্ষু‌দে বিজ্ঞানী‌দের উৎসাহ প্রদান ক‌রেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page