1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন তামিম আহমেদ মিলন

  • বর্তমান সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন তামিম আহমেদ মিলন
আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন তামিম আহমেদ মিলন

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘আলফাডাঙ্গা পৌরসভা’র নির্বাচনের মেয়র প্রার্থী তামিম আহমেদ মিলন। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টায় তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তামিম আহমেদ মিলন সাংবাদিকের বলেন, পৌরসভা নির্বাচনে জয়লাভ করতে পারলে এখন যে ভাবে সেবা করছি ঠিক সেই একই ভাবে পৌর বাসীর সেবা করে যাব। তিনি আরও বলেন, উলে­খযোগ্য অঙ্গিকারগুলো হচ্ছে- মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পৌরসভা গড়ে তোলা,

ভূমিদস্যু ও দখলবাজদের হাত থেকে পৌর বাসীদের রক্ষা করা, বিনোদনের জন্য পার্ক স্থাপন, এই পৌর সভাকে সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তর, পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর গ্রহণে অবৈধ দখলদারদের নিকট থেকে ড্রেন সমূহ উদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামোগত উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত বন্ধ করে ইভটিজিং মুক্ত পৌরসভা গড়ে তোলা। এ সময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম এবং সাধারণ সম্পাদক আলমগীর কবীর সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনুসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page