1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে পাট পণ্যের প্রোডাক্ট ডেমোনস্ট্রেশন প্রদর্শনী অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে পাট পণ্যের প্রোডাক্ট ডেমোনস্ট্রেশন প্রদর্শনী অনুষ্ঠিত
ফরিদপুরে পাট পণ্যের প্রোডাক্ট ডেমোনস্ট্রেশন প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পাট ও পাট তুলা মিশ্রিত কাপড়ের উপর বিভিন্ন প্রকার প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে বহুমুখী পাট পণ্যের প্রোডাক্ট ডেমোনস্ট্রেশন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পাট গবেষণা আয়োজনে আজ সকাল সাড়ে নয়টায় পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র ফরিদপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সি এস ও ডাইং এন্ড প্রিন্টিং বিভাগ এবং কর্মসূচি পরিচালক ডক্টর এম এম আলমগীর সাঈদ এর সভাপতিত্বে এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মজিবুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালক কারিগরি বিজেআরআই মোসলেম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সি এসও সিসি যেএফএস বিভাগ, মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ফরিদপুর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিয়া চেয়ারম্যান করিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস সহ প্রমুখ । বক্তারা পাট ও পাট জাত শিল্পের সম্ভাবনাময় সুযোগকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং পরিবেশ রক্ষায় পলিথিন পণ্য বর্জন করে পাট জাত উদ্ভাবনের পণ্য সামগ্রী ব্যবহারের আহ্বান জানান । সভাপতি তার বক্তব্যে বলেন সরকারি ও ব্যাক্তি মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষক ও সুধী জনের সমন্বয়ে দুইদিন ব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পাট শিল্পের সম্ভাবনা ও সমস্যা এবং সমস্যা নিরূপণের বিষয়াদি নিয়ে আলোচনা করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page