1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত
ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :সন্ত্রাসীদের হাতে নির্ভিক সাংবাদিক, সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যার ১৭ বছর পুর্তি উপলক্ষে বৃহস্পতিবার ফরিদপুরে ও ভাঙ্গায় নানা কর্মসূচি পালিত হয়েছে। এসময় বক্তারা প্রয়াত গৌতম দাসের নিষ্ঠা, ন্যায় পরায়নতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ অনুসরন করার প্রত্যয় ব্যাক্ত করেন। বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে সমকাল ও প্রথম আলো।

এর পর দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাংবাদিকবৃন্দ ও সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন ও বান্ধব পল্লীতে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরন করেন প্রয়াতের স্ত্রী দিপালী দাস। গৌতমের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে গৌতম দাসের ভাই ও বেনদের উদ্যোগে সমাধীতে পুস্পমাল্য দান ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সাংবাদিক পান্না বালা, মশিউর রহমান খোকন, শফিকুল ইসলাম মনি, হাসানউজ্জামান, শেখ মনির হোসেন, মফিজুর রহমান শিপন, এস এম তরুন, মানিক দাস, মো. রুবেল, এস এম ওয়াহিদ, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারন সম্পাদক কাজী সবুজ, সাংগঠনিক সম্পাদক আবরাব নাদিম ইতু ও সুহৃদ অমর দাস প্রমুখ।

উল্লেখ্য ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। গৌতম দাস হত্যাকান্ডের প্রতিবাদে মুখর হয়ে ওঠে সাংবাদিকসহ ফরিদপুরের সর্বস্তরের জনতা। পরবর্তিতে এ হত্যা মামলাটি চাঞ্চল্যকর বিবেচনায় ফরিদপুরের আদালত থেকে ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। গত ২০১৩ সালের ২৭ জুন ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সকলকেই যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page