1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আঃ ওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সম্মেলন কক্ষে রোববার সকাল ১০ টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অক্টোবর, ২০২২ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ফরিদা বেগম, এসিল্যান্ড খাইরুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী, বীরমুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আবুল কালাম, ব্যবসায়ী নাজমুল হোসেন নান্নু, মোঃ কবিরুল ইসলাম বেপারী, সমাজ সেবক শেখ মোরাদ হোসেন ও এসএম ফরহাদ হোসেন প্রমূখ। সভায় উপজেলায় চুরি ডাবাতি রোধ, মাদক নিয়ন্ত্রন, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা, বাল্য বিবাহ, বখাটেদের অবাধ বিচরণ রোধ ও মোটরযান চালনার উপর বিশদ আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page