1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ভাঙ্গায় স্কুলছাত্রীর উপর স্প্রে ছিটিয়ে বাসায় চুরি

  • বর্তমান সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে
ভাঙ্গায় স্কুলছাত্রীর উপর স্প্রে ছিটিয়ে বাসায় চুরি
ভাঙ্গায় স্কুলছাত্রীর উপর স্প্রে ছিটিয়ে বাসায় চুরি

মাহমুদুর রহমান(তুরান) : ফরিদপুর ভাঙ্গায় চেতনানাশক স্প্রে ছিটিয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিল্লাল মাতুব্বরের বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া আলাল মাতুব্বরের বাসায় এই দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে। এই বিষয়ে আলাল মাতুব্বর জানান, প্রতিদিনের ন্যায় আমি সকালে কাজের জন্য বাসা থেকে বের হয়ে যাই। এসময় আমার স্ত্রীও আমার এক সন্তানকে নিয়ে কোচিংয়ে যায়। বাসায় আমার আরেক মেয়ে রিদিতা ছিল।

চোরের দল বাসার দরজা নক করে আমার মোবাইল নাম্বার চায় আমার মেয়ে রিদিতার নিকট। আমার মেয়ে দরজা খুলে মোবাইল নাম্বার বলতে বলতে চোরের দল আমার মেয়ের চোখে মুখে অজ্ঞানের ওষুধ স্প্রে করে। আমার মেয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে পরেছিল। চোরের দল ঘরে থাকা এক লক্ষ বাইশ হাজার টাকা, স্বর্ণালংকার সহ বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। আমার স্ত্রী কোচিং থেকে ফিরে মেয়েকে ফ্লোরে পয়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে মেয়েকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছে নির্দিষ্ট একটি সময় পর আমার মেয়ের জ্ঞান ফিরবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেছেন, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page