1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফ্রিজের কমপ্রেসার ফেটে কিশোর নিহত

  • বর্তমান সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে
ফ্রিজের কমপ্রেসার ফেটে কিশোর নিহত
ফ্রিজের কমপ্রেসার ফেটে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজ মেরামত করার সময় কমপ্রেসার বাস্ট হয়ে মিন্ত্রীর হেলপার নিহত হয়েছেন তার নাম রিফাত শেখ। (১৪) । এ ঘটনায় হেলপার রিফাত শেখের ভগ্নিপতি সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ফ্রিজ মিস্ত্রী আহত হয়েছে।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইল বাড়ি বাজারে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা মারাত্মক আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ারপথে রিফাত মারা যায়। নিহত রিফাত শেখ ময়না ইউনিয়নের গৌরীপুর গ্রামের রবিউল শেখের ছেলে। আহত সিরাজুল ইসলামএকই গ্রামের বাসিন্দা। নিহতর চাচা গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন জানান, গোহাইলবাড়ি বাজারে সিরাজুল ইসলামের দোকানে পুরাতন ফ্রিজ ক্রয় করে সেটা মেরামত শেষে বিক্রি করেন তারা।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে সিরাজ ও তার শ্যালক রিফাত দোকানে একটি ফ্রিজ মেরামত করছিলো।এ সময় ফ্রিজের কমপ্রেসার খোলার সময় বাস্ট হয়ে কমপ্রেসারের ঢাকনা খুলে প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে তারা। স্থানীয়রা তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময়ম য়না ইউনিয়নের হাটখোলাচর গ্রামের মধ্যে গেলে রিফাত মারা যায়। সিরাজুল ইসলামকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, আহত সিরাজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর রেফার্ড করা হয়েছে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, দুঘর্টনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page