1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় ফ্যানের সঙ্গে ঝুলেছিল কলেজ ছাত্রীর মরদেহ

  • বর্তমান সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে
সালথায় ফ্যানের সঙ্গে ঝুলেছিল কলেজ ছাত্রীর মরদেহ
সালথায় ফ্যানের সঙ্গে ঝুলেছিল কলেজ ছাত্রীর মরদেহ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় মিম আক্তার (১৬) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ছোট বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম ওই গ্রামের আফছার মাতুব্বরের মেয়ে ও সরকারি সালথা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়। প্রেমঘটিত কারণে এ আত্মহত্যা বলে নিহত পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে মেয়ে মিম আক্তারকে বাসায় রেখে স্থানীয় একটি মাহফিলে যান বাবা-মা। এ সময় প্রেমিকের সঙ্গে অভিমান করে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page