1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

  • বর্তমান সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়ন (রেজিঃ নং- ৩৪২৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট প্রদান সম্পন্ন হয়। নির্বাচনে ৭ শত ৬৬ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১ টি ভোট বাতিল হয়। ভোট গণনা শেষে সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনার ফরিদপুর পৌরসভার কাউন্সিলর গোলাম মোঃ নাছির বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

এতে যুগ্ম সম্পাদক পদে মোঃ মামুন মন্ডল মশাল প্রতীক নিয়ে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সম্পাদক পদে মোঃ বিল্লাল শেখ কলস প্রতীক নিয়ে ৪২০ ভোট ও মোঃ রিপন শেখ অটোটেম্পো প্রতীক নিয়ে ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২-২০২৫ ইং ১৩ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে ১০ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিনটি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোঃ কবির হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাকিম মিয়া। এছাড়া কার্যকরি সভাপতি পদে মোঃ সামচু মোল্লা, সহ-সভাপতি পদে মোঃ আক্কাছ আলী শেখ, কোষাধ্যক্ষ পদে মোঃ লিয়াকত আলী বাবু, সড়ক সম্পাদক পদে মোঃ লাবলু খা, তোতা শেখ ও মোঃ লিটন মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ শহিদ বেপারী ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাশেদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন সম্পন

নির্বাচনে দ্বায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাছির, সদস্য সচিব আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা, পরিচালনা সদস্য অটোটেম্পু মালিক সমিতির সভাপতি মুনসুর মিয়া লাবলু, সাংবাদিক বিজয় পোদ্দার ও হাসিবুল আমিন সিদ্দিকি লিপন। এদিকে ফলাফল ঘোষনার পরপরই নবনির্বাচত কমিটি বিজয় মালা গলায় পরে ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগের আহবায়ক গোলাম মোঃ নাছির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page