1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

চরভদ্রাসনে জাতীয় হাতধোয়া দিবস পালিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪২৯ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে জাতীয় হাতধোয়া দিবস পালিত
চরভদ্রাসনে জাতীয় হাতধোয়া দিবস পালিত

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ খ্রিঃ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। পরে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষন শেষে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ফরিদা বেগম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সিহাব খান। “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই ” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সুফিয়া বেগম, শিক্ষক শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান হাতধোয়ার ছয়টি পর্বের উপর উপস্থিত শিক্ষার্থীদের প্রতি বিশদ লেসন প্রদান করেন। সভাশেষে শিশু শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page