1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে অভিবাসী কর্মীদের পুনর্বাসনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে অভিবাসী কর্মীদের পুনর্বাসনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
চরভদ্রাসনে অভিবাসী কর্মীদের পুনর্বাসনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার দুপুর ১২টায় অভিবাসী কর্মীদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি সেবা সহায়তা বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ওকাপ নামক এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে এ এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সভায় প্রধান অতিথির অনুপস্থিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। এ্যাডভোকেসি সভায় চলমান চিত্র উপস্থাপন করেন ওকাপ এনজিও’র প্রজেক্ট ম্যানেজার মোঃ মেরাজ উদ্দিন তালুকদার।

সভায় অভিবাসী কর্মীদের পুনর্বাসনের লক্ষে অন্যান্যর মধ্যে পরামর্শ মূলক বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, ওকাপ এনজিও কর্মকর্তা ইফরান আহাম্মেদ জিতু, আমেনা আক্তার, মাঠ কর্মকর্তা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, অভিবাসী রওশনআরা বেগম, মোঃ জাকারিয়া ও ঝর্ণা আক্তার প্রমূখ। সভায়, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি-বেসরকারি সেবা সহায়তা প্রদানের উপর বিশদ আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page