1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

২৯ অক্টোবর সাংবাদিক আহমেদ ফিরোজের ৩য় মৃত্যুবার্ষিকী

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে
২৯ অক্টোবর সাংবাদিক আহমেদ ফিরোজের ৩য় মৃত্যুবার্ষিকী
২৯ অক্টোবর সাংবাদিক আহমেদ ফিরোজের ৩য় মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার : ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, সাংবাদিক আহমেদ ফিরোজের ৩য় মৃত্যুবার্ষিকী আগামী ২৯ অক্টোবর শনিবার। ২০১৯ সালের ২৯ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর চৌরঙ্গী জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার সাবেক সরকারী কর্মকতা মরহুম ফজলুল করিমের সেঝো সন্তান আহমেদ ফিরোজ অকৃতদার ছিলেন।

তিনি পেশাগত জীবনে প্রথমে দৈনিক মিল্লাত ও দৈনিক দিনকাল এবং পরবর্তীতে অনলাইন নিউজ এজেন্সি বাংলার চোখ ও ফরিদপুর থেকে প্রকাশিত অধুনালুপ্ত একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় শিশু সংগঠনের ফরিদপুর জেলা শাখার সদস্যসচিব ছিলেন। সাংবাদিকতার পাশপাশি তিনি শিল্প-সাহিত্যের প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মের মেধামনন বিকাশে উল্লেখযোগ্য কাজ করে গেছেন।

একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে তিনি সকল রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সত্য উদ্ঘাটনে সাহস জুগিয়ে গেছেন। জেলা শহর ফরিদপুরের সাংবাদিক সমাজের পেশাগত ক্ষেত্রে নানা প্রতিকূলতা কাটিয়ে তুলতে তিনি প্রথম সারিতে থেকে বিশেষ অবদান রাখেন। অকুতোভয় এই চারণ সাংবাদিক সকল দলমত ও পক্ষপাতিত্বের উর্ধ্বে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে একজন অপোষহীন প্রতিবাদী চরিত্র হিসেবে চিরস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page