স্টাফ রিপোর্টার : আলোচিত সবুজ হত্যা মামলায় ফরিদপুর জেলা ছাত্র লীগ সভাপতিকে পরবর্তী পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত জামিন দেয়া হয়েছে। আলোচিত ফরিদপুর জেলা ছাত্র লীগ কর্মী সবুজ হত্যা মামলার প্রধান আসামী ফরিদপুর জেলা ছাত্র লীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান কে পরবর্তী পুলিশ তদন্ত রিপোর্ট না দেয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য, আজ একই সময় সবুজ হত্যা মামলা প্রধান আসামি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ চৌধুরী রিয়ান ফরিদপুর আদালতে পুনরায় জামিন নেওয়ার জন্য হাজির হলে বিজ্ঞ আদালত তাকে পুলিশ তদন্ত রিপোর্ট না দেয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন । এর পূর্বে গত ১০-১০ -২০২২ তারিখে ছাত্রলীগ সভাপতি রিয়ান আদালতে জামিন নিতে গেলে তাকে ০৩ দিনের এবং ১৩/১০/২০২২ তারিখে জামিন নিতে গেলে আজ পযন্ত সাময়িক জামিন দেয়।
You cannot copy content of this page
Leave a Reply