1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; বাড়িতে অগ্নিসংযোগ ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ৪ গ্ৰামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট : আহত-৩০ ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

  • বর্তমান সময়: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে সম্মানিত মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম।

বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজের পরিচালনায় ওই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, যুদ্ধ কালীন কমান্ডার সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। অনুষ্ঠানে মোট ৪৩০ জনকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়, যার মধ্যে ২২৫ জন জীবিত এবং প্রয়াত ২০৫ জনের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদানের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page