1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

পুলিশ পরিচয়ে অপহরণের পর ধর্ষণ করায় যুবক গ্রেফতার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৮৩ বার পড়া হয়েছে
পুলিশ পরিচয়ে অপহরণের পর ধর্ষণ করায় যুবক গ্রেফতার
পুলিশ পরিচয়ে অপহরণের পর ধর্ষণ করায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৫ বছরের এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে এ ঘটনায় ভূয়া পুলিশ পরিচয়দানকারী আলী হোসেন ওরফে রাকিব শেখ (২৭) নামের ওই যুবককে গ্রেফতার করে মধুখালী থানা পুলিশ। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ফরিদপুরের সহকারী পুলিশ (মধুখালী সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন। ভূয়া পুলিশ পরিচয়দানকারী ওই যুবক মধুখালী উপজেলার দক্ষিণ নওপাড়া এলাকার মো. ছলিমুদ্দিন ওরফে পাখি নামের এক ব্যক্তির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ অক্টোবর) দিনগত রাত ৩ টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকা থেকে রাকিব শেখ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, রাকিব শেখ পুলিশের ভূয়া একটি আইডি কার্ড তৈরি করে তা দেখিয়ে এক তরুণীকে অপরহরণ করেন। পরে মধুখালীর একটি ভাড়া বাড়িতে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ধর্ষণ করে ওই তরুণীকে। পরে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। পরে রাকিব শেখকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page