1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে ইলিশ অভিযানে ১০ জেলে আটক

  • বর্তমান সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ইলিশ অভিযানে ১০ জেলে আটক
চরভদ্রাসনে ইলিশ অভিযানে ১০ জেলে আটক

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে রোববার দিনভর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব শাহীনা ফেরদৌসীর নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে দশ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ফরিদপুর নৌ-পুলিশের হাতে সোপার্দ করা হয়েছে। আটককৃত জেলেরা হলো-সুমন জমাদ্দার (৩৫) নুরু জমাদ্দার (৪৫) বাচ্চু বেপারী (৩০) আব্দুর রহমান (১৮) জামান সেক (৪০) শহীদ বেপারী (২৫) ইলিয়াছ শিকদার (৫০) আইয়ুব আলী শিকদার (৬০) আমিরুল প্রামানিক (৩২) ও মতিন সেক (৪৫)।

অভিযানের অন্যান্যরা হলেন-জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারি পরিচালক বিজন কুমার নন্দী, উপ-সহকারি পরিচালক শবনম মুস্তারী, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, উপজেলা সহকারি মৎস্য অফিসার জুয়েল রানা, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন সহ ফরিদপুর নৌ-পুলিশ ও চরভদ্রাসন থানা পুলিশের সদস্যবৃন্দ। অভিযানে এক লক্ষ দশ হাজার মিটার কারেন্টজাল জব্দের পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং দুই কেজি ইলিশ মাছ দুস্থদের মাঝে বিতরন করা হয়। জানা যায়, ওই দিন উপজেলা পদ্মা নদীর দিয়ারা গোপালপুর সহ বিভিন্ন জলমহালে এবং পার্শ্ববতী সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়ীয়া চর, আকোটেরচর, শয়তানখালী, চর নাসিরপুর ও আড়িয়াল খা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তারা। অভিযানে দশ জেলেকে আটক, এক লক্ষ দশ হাজার মিটার কারেন্টজাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page