1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ভেঙ্গে দিলো পুলিশ

  • বর্তমান সময়: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৮১ বার পড়া হয়েছে

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলায় আটককৃত কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ভেঙ্গে দিলো পুলিশ

এহসান রানা : শনিবার বেলা ১২টার দিকে কানাইপুর বাজারের কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের বিরুদ্ধে অত্র ইউনিয়নের প্রায় ৪শতাধিক লোক একত্র হয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে অবস্থান নেন।

এসময় ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ এসে উক্ত মানববন্ধনের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহনকারীদের ওই স্থান থেকে সরিয়ে দেন। মানববন্ধনের আয়োজক সাঈদুল ইসলাম সাঈদ জানান, চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের ৯ বছরের দুঃ শাসন, সন্ত্রাসী, চাঁদাবাজী ভূমি দুশ্যতাসহ ভাটি কানাইপুরের প্রতিবন্ধী মাসুদ হত্যার বিচারের দাবিতে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়।

কিন্তু পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এবিষয়ে কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, ফরিদপুরের বড় বাজার কানাইপুর সেখানে অনেক লোকের চলাফেরা। আমরা ব্যবসায়ী ও পথচারীদের অসুবিধার কথা চিন্তা করে তাদেরকে বলেছি মানববন্ধন কানাইপুরে না করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page