1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে দুই জেলেকে কারাদন্ড

  • বর্তমান সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে দুই জেলেকে কারাদন্ড
চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে দুই জেলেকে কারাদন্ড

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে শনিবার ভোররাতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। এতে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে দুই জেলেকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে পার্শ্ববতী দোহার উপজেলার আঃ মান্নানের ছেলে রুহুল আমিন (৩৬) কে সাত দিনের বীনাশ্রম কারাদন্ড এবং উপজেলার খালাসী ডাঙ্গী গ্রামের ঝন্টু খালাসীর ছেলে শয়ন খালাসী (১৯) কে ১৫ দিনের বীনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

অভিযানের অন্যরা হলেন-উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এসআই সফিউল হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন সহ পুলিশ ও আনসার ব্যটলিয়ন সদস্যবৃন্দ। অভিযানে জব্দকৃত তিন হাজার মিটার কারেন্টজাল গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একটি ডিমওয়ালা ইলিশ মাছ একজন দুস্থর মাঝে বিতরন করা হয়।

জানা যায়, ওই দিন ভোরে উপজেলা পদ্মা নদীর চর কল্যানপুর, চর মঈনট, ভাটি শালেপুর ও দিয়ারা গোপালপুর সহ বিভিন্ন জলমহলে ইলিশ সংরক্ষন অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ইলিশ নীধনের দায়ে দুই জেলেকে আটক করে ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয় এবং জব্দকৃত জাল ধ্বংস করা সহ একটি ইলিশ দুস্থর মাঝে বিতরন করেন ভ্রাম্যমান আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page