1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে কুমিরের কামড়ে গৃহবধু আহত

  • বর্তমান সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে কুমিরের কামড়ে গৃহবধু আহত
ফরিদপুরে কুমিরের কামড়ে গৃহবধু আহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের পদ্মার চরে পারুলী বেগম নামে এক গৃহবধূ কুমিরের কামড়ে মারাত্বক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ঐ গৃহবধূ সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায় গতকাল শনিবার ভোর রাতের দিকে পারুলী বেগম হাস মুরগীর ছুটাছুটির শব্দ শুনে ঘর থেকে বের হয়। এ সময় একটি কুমির ঐ গৃহবধুর হাতে ও পায়ে কামড় দিয়ে মারাত্বক ভাবে আহত করে।

পরে পারুলীর ডাক চিৎকারে তার স্বামী ঘটনাস্থলে হাজির হয়ে বাঁশ দিয়ে ঐ কুমিরটিকে পেটানোর পর পাশর্^বর্তি একটি দিঘির ভেতরে চলে যায় কুমিরটি। এর আগেও গত বছরের বর্ষার সময় একই এলাকায় একটি কুমির দেখা দিলে স্থানীয়দের সহায়তায় কয়েকদিন চেষ্টার পর ঐ কুমরিদিকে ধরতে সক্ষম হয় বন বিভাগের কর্মকর্তারা। পরে ঐ কুমিরটিকে খুলনায় নিয়ে যাওয়া হয়। এদিকে গত বছরের মত এ বছরেও ঐ এলাকায় কুমির দেখা দেয়ায় এলাকাবাসীর মাঝে এক আতংঙ্ক বিরাজ করছে। তবে বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জেরে কর্মকর্তাদের জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় চেযারম্যান মোস্তাকুজ্জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page