1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চার শত কিশোর কিশোরী দের নিয়ে বাইসো এর সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৭৯ বার পড়া হয়েছে
চার শত কিশোর কিশোরী দের নিয়ে বাইসো এর সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত
চার শত কিশোর কিশোরী দের নিয়ে বাইসো এর সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত

তামিম ইসলাম : সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, আত্মউন্নয়ন শিক্ষা, বাল্যবিবাহ ও মাদকাসক্তি নিরসন বিষয় নিয়ে বাংলাদেশ ইয়ংস্টর স্যোশ্যাল অর্গানাইজেশন (বাইসো) এর আয়োজনে ফরিদপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চার শত কিশোর কিশোরী দের অংশগ্রহনে শুক্রবার দুপুর ৩ ঘটিকায় জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন এর রাঙ্গামুলারকান্দী হাজী আব্দুল্লাহ একাডেমি স্কুলের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাইসো এর জেলা সমন্বয়ক কাজী জেবা তাহসিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেল এর সহকারী পুলিশ সুপার সুমন কর।

সেমনিারের প্রধান অতিথি সুমন কর সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, আত্মউন্নয়ন শিক্ষা, বাল্যবিবাহ ও মাদকাসক্তির ভয়াবহতার কথা তুলে ধরে স্কুলের শিক্ষার্থীদের সচেতনতাসহ এ বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। একই সাথে এমন একটি সেমিনারের আয়োজন করার জন্য বাইসো ফরিদপুর জেলা শাখাকে ধন্যবাদ জানান। এ সময় অষ্টম শ্রেণীর ছাত্রী নিপুন সরকার বলেন সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য নিয়ে বাসা বা স্কুলে আলোচনা করা হয় না। এ কারণে সে জানতে পারেনি এ ধরনের সমস্যার সম্মুখীন কিভাবে হতে হয়। তবে এমন একটি সেমিনারে অংশগ্রহন করে নিপুন সরকার এ বিষয়ে সচেতন হতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

চার শত কিশোর কিশোরী দের নিয়ে বাইসো এর সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত

চার শত কিশোর কিশোরী দের নিয়ে বাইসো এর সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত

এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সাইবার সাপোর্ট এর সাব ইন্সপেক্টর রাহুল অনিক, হাজী আব্দুল্লাহ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিসকাদ মোল্যা, বাইসো ফরিদপুর জেলা শাখার সভাপতি মানসিব চৌধুরী, সাধারণ সম্পাদক আবির হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাব্বী, সদস্য সাদিয়া ইসলাম, ডালিয়া ইসলাম, প্রিন্স, শাওন, কাকলি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য এ ধরনের সচেতনতা মুলক সেমিনার ফরিদপুর জেলার সকল উপজেলায় ধারাবাহিক ভাবে আয়োজন করা হবে বলে বাইসো ফরিদপুর জেলা শাখার সভাপতি মানসিব চৌধুরী জানিয়েছেন।

চার শত কিশোর কিশোরী দের নিয়ে বাইসো এর সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত

চার শত কিশোর কিশোরী দের নিয়ে বাইসো এর সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page