1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বোয়ালমারীতে স্বামীর হাতে স্ত্রী খুন

  • বর্তমান সময়: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে
বোয়ালমারীতে স্বামীর হাতে স্ত্রী খুন
বোয়ালমারীতে স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় নূপুর আক্তার (২৫) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাত ১১ টার দিকে বোয়ালমারী পৌর এলাকার মধ্যেরগাতী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড বলে স্থানীয়দের দাবী।

এলাকাবাসী জানান, পরকীয়ার জেরে স্ত্রী নূপুরকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে স্বামী মুসা মোল্যা (৩২)। পরে নূপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে মৃত্যু হয় নূপুরের। স্বামী মুসা মধ্যেরগাতী গ্রামের কাওসার মোল্যার ছেলে বলে জানা যায়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এব্যাপারে বিস্তারিত জানাতে পারবো বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page