1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

এফপিএবির উদ্যোগে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা

  • বর্তমান সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে
এফপিএবির উদ্যোগে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা
এফপিএবির উদ্যোগে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা

মানিক দাস : ফরিদপুর জেলা পর্যায়ে সরকারি স্টক হোল্ডার সি এস এ অংশীদার, ধর্মীয় নেতা, সাংবাদিক ,স্থানীয় নেতাদের সাথে কোভিড পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুযোগ সম্পর্কে এক সমন্বয় সভা ‌ আজ বেলা ১১ টায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি ফরিদপুর জেলা শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী পরিষদের কোষাধক্ষ্য মিসেস মাসুদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম এ সাত্তার, জেলা কর্মকর্তা ‌ এ কে এম শাহজাহান অসীম কুমার গোস্বামী,, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, কো-অর্ডিনেটর সীমা আক্তার, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান কো-অডিনেটর প্রোগ্রাম।

এ সময় ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এফপিএবির বিভিন্ন দিক তুলে ধরেন, তারা বলেন অতীতে এফপিএবি মানুষের স্বাস্থ্য সম্পর্কে ‌ জনগণকে সচেতন করেছে। শুধু শহরাঞ্চল নয় প্রত্যন্ত অঞ্চলে ও তাদের কার্যক্রম অধ্যায় রেখেছে। বক্তারা বলেন দেশে স্বল্প খরচে এই প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে। তুলনামূলক সেবার মান ভালো ।

পুরুষ রোগীদের জন্য পুরুষ ডাক্তার এবং মহিলা রোগীদের জন্য মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এছাড়া রোগীদের চিকিৎসার জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে থাকে। আগামীতে এফপিএবি যাতে সেবার মান আরো বাড়াতে পারে। এবং জনগণের দোরগোড়ায় তা পৌঁছে দিতে পারে , সেজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page