1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

গোপালপুর টু মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে
গোপালপুর টু মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু
গোপালপুর টু মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু

চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন গোপালপুর টু ঢাকা জেলার দোহারের মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ (১৮ অক্টোবর) মঙ্গলবার সকালে মৈনট টু গোপালপুল ঘাটে এ লঞ্চ চলাচলের শুভ উদ্বোধন করেন, বিআইডব্লিউটিএর এডিশনাল অফিসার একে,এম আরেফুদ্দিন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও লঞ্চ মালিক সমিতির বিভিন্ন কর্মচারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন পরিক্ষামূলকভাবে ওপার দোহারের মৈনটঘাট থেকে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচলের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিআইডব্লিউটিএ।

লঞ্চে ভাড়ার ব্যাপারে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, আমরা আজকে পরিক্ষামূলকভাবে সরেজমিনে লঞ্চ চলাচল শুরু করলাম। ভাড়ার বিষয়টি আমদের সরকারি যে ভাড়া আছে এবং বাস্তবতা সবকিছু বিবেচনা করে খুব শীঘ্রই ভাড়া নির্ধারন করে দিবো। তিনি এসময় আরো জানান, প্রতিদিন ভোর সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এপার-ওপার দুই রুটে প্রতি আধা ঘন্টা পরপর ১১ টা করে লঞ্চ যাতায়াত করবে। এদিকে উদ্বোধনের প্রথম দিনেই মৈনটঘাট থেকে ছেড়ে আসা একটি লঞ্চের যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় ও মাঝ নদীতে লঞ্চ বন্ধ করে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠে যাত্রীদের। এসময় যাত্রীরা উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বিষয়টি জানালে, তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করেন। এদিকে যাতায়াতের ব্যাপারে জানতে চাইলে একাধিক লঞ্চ যাত্রী জানান, লঞ্চ চলাচলে আমাদের অনেক ভালো লাগছে। আমরা এখন থেকে অল্প ভাড়াঁয় ও নিরাপদে এপারওপার যাতায়াত করতে পারবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page