1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

“কালবেলা হোক গণ মানুষের মুখপত্র”

  • বর্তমান সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে
“কালবেলা হোক গণ মানুষের মুখপত্র”
“কালবেলা হোক গণ মানুষের মুখপত্র”

স্টাফ রিপোর্টার : পথিতযশা সাংবাদিক আবেদ খান সম্পাদিত “দৈনিক কালবেলা” হোক গণ মানুষের মুখপত্র, কথা বলুক মা, মাটি ও মানুষের আর উদ্ভাসিত হোক মুক্তিযুদ্ধের চেতনায়। নতুন আঙ্গিকে বাজারে আসা জাতীয় দৈনিক কালবেলা পত্রিকাকে ঘিরে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। তারা মনে করেন, কালবেলা মফস্বলকে গুরুত্ব দিয়ে গ্রাম গঞ্জের খবরগুলোকে তুলে ধরবে। রোববার এ অনুষ্টানের উদ্বোধন করেন বীরাঙ্গনা মনোয়ারা পারভীন ও বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক মো. মিজানুর রহমান। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া।

এসময় ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তমিজ উদ্দিন তাজ, সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, নাগরিক মঞ্চের সাধারণ ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি পান্না বালা, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি শফিকুল ইসলাম মনি, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জাহিদ রিপন, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম অহিদ, ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুল হক সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার প্রবোধ, সাংবাদিক মঞ্জুয়ারা সপ্না, ওয়ালী নেওয়াজ বাবু, আনন্দ টিভির প্রতিনিধি এসএম মনিরুজ্জামান, দৈনিক পল্লব প্রত্রিকার সম্পাদক নার্গিস আক্তার, বাংলা নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি হারুন অর রশিদসহ প্রেস ক্লাবের অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page