1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

চরভদ্রাসনে ভূমিহীন ও গৃহহীন ১৫০পরিবারের মাঝে ঘর হস্তান্তর 

  • বর্তমান সময়: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৬২ বার পড়া হয়েছে

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভূমিহীন ও গৃহহীন ১৫০পরিবারের মাঝে ঘর হস্তান্তর

মোঃ সাজ্জাদ হোসেন সাজু : ফরিদপুরের চরভদ্রাসনে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ঘর ভূমিহীন ও গৃহহীন ১৫০পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে গৃহ প্রদান অনুষ্ঠানে গৃহহীন এ সকল পরিবারকে জমির কবুলিয়ত,নামজারি,সনদ ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী  কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মোতালেব হোসেন মোল্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ মামুন বাধন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান,উপকার ভোগী হাজেরা খাতুন,তোতা শিকদার ও ঝর্না খাতুন প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page