1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

জনসমুদ্রে ভেসে ফরিদপুর-২ আসনের মনোনয়নপত্র জমা দিলেন জামাল হোসেন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩৪৫ বার পড়া হয়েছে
জনসমুদ্রে ভেসে ফরিদপুর-২ আসনের মনোনয়নপত্র জমা দিলেন জামাল হোসেন
জনসমুদ্রে ভেসে ফরিদপুর-২ আসনের মনোনয়নপত্র জমা দিলেন জামাল হোসেন

আরিফুল ইসলাম, সালথা : আসন্ন ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া। সোমবার (১০ অক্টোবর) দুপুরে সালথা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তেলায়েত হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। ফরিদপুরের সালথা উপজেলা নির্বাচন অফিসে এ্যাডঃ জামাল হোসেন মিয়া মনোনয়নপত্র জমা দিবেন এমন খবরে সালথা উপজেলা পরিষদ চত্ত¡র ও আশপাশের এলাকায় সকাল থেকে তার কর্মী সমর্থকরা এসে জড়ো হতে থাকে।

জন সমাবেশ একসময় জনসমুদ্রে পরিনত হয়। বিশাল গাড়ি বহর নিয়ে জনসমুদ্রের মাঝ দিয়ে এ্যাডঃ জামাল হোসেন মিয়া মনোনয়ন পত্র জমা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, সাবেক চেয়ারম্যান আশরাফরআলী লিটু, গট্টি ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, বল্লভদী ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, খোরশেদ খান, মোঃ ফরিদ হোসেন, নায়েজ হোসেন, জাহিদ হোসেন, আব্দুর রহমান, দুলাল কাজী প্রমূখ।

এছাড়া আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠেেনর নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও জামাল হোসেন মিয়ার কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া বলেন, আমি নৌকার বিপক্ষে নয় আমি লাবু চৌধুরীর ও তার সন্তাসী কর্মকান্ডের বিপিেক্ষ নির্বাচন করে এই এলাকার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য প্রার্থী হয়েছি। আমি আওয়ামীলীগের লোক আমি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাজীবন আওয়ামী লীগ করে যাব।

তিনি আরো বলেন, আমি নগরকান্দা-সালথার জনগণের ইচ্ছায়ই রাজনীতি করি। তাদের ভালবাসা ও সমর্থন আমাকে এই পর্যন্ত এনেছে। আমি বরাবরই জনগণকে নিয়ে রাজনীতি করি এবং করতে চাই। জনগণের অকুণ্ঠ সমর্থনও আমার রাজনীতির একমাত্র শক্তি। জনগণ সেটা ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে বলে আশা করি। ইনশাআল্লাহ আগামী ৫ নভেম্বর বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরে যাব। প্রসঙ্গত, নির্বাচন কমিশন (ইসি) গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর। সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ০৫ নভেম্বর।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page