1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ভাঙ্গায় ১০৩ পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার ১

  • বর্তমান সময়: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ১০৩ পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার ১
ভাঙ্গায় ১০৩ পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার ১

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা : ফরিদপুরে ১০৩ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মনির ফকির(৪২)সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মৃত মান্নান ফকিরের ছেলে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, গতকাল রাতে সাব-ইন্সপেক্টর তাহসানুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই সজল মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামে একটা বাগানে দুই ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ভাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাতে বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মনির ফকির(৪২)কে আটক করতে সক্ষম হয়। এসময় অপর আসামি মামুন কাজী(৩২) পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহন করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page