1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে
হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন
হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন

মাহমুদুর রহমান ( তুরান), নগরকান্দা থেকেঃ ফরিদপুরের নগরকান্দা থানার হাজত থেকে কোর্টে প্রেরন কালে পুলিশের হাত থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামির নাম তুরাপ শেখ (৩২), পিতার নাম রুস্তম শেখ। তুরাপের দেশের বাড়ি কুমিল্লা হলেও সে বৈবাহিক সূত্রে নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকে। পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেলে তাকে গাঁজা সহ সদরবেড়া হতে আটক করা হয়। এরপর সোমবার দুপুর দেড়টার দিকে নগরকান্দা থানা হতে পুলিশের গাড়িতে কোর্টে নেয়ার সময় তুরাপ শেখ হ্যান্ডকাপ সহ গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয় মেম্বার ও তুরাপের শ্বশুর বাড়ির লোকজনদের ডেকে এনে দ্রুত তাকে ফিরিয়ে আনতে নির্দেশ দেয়া হয়। তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরাও তুরাপের সন্ধানে নেমেছি। আশা করছি তাকে ধরতে পারবো। নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই তাকে ধরতে পারবো। “এ রিপোর্ট লেখা পর্যন্ত তুরাপ আটক হয়নি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page