1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দুর্গা দেবীর শুভগমন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

  • বর্তমান সময়: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে
দুর্গা দেবীর শুভগমন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ
দুর্গা দেবীর শুভগমন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুর শারদীয় সংঘ আয়োজিত শ্রীশ্রী দুর্গা দেবীর শুভগমন উপলক্ষে শারদীয়া আগমনী ধর্মীয় আলোচনা, চন্ডীপাঠ, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর শারদীয় সংঘ আয়োজিত, (৩০ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫ টায় শহরের ওয়েস্ট এন্ড পাড়া শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পবিত্র গীতা পাঠ ও গায়ত্রী মন্ত্রের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। শারদীয় সংঘের সভাপতি ও জেলা পূজা উদযাপন কমিটির বিজ্ঞান ও গবেষনা সম্পাদক দীপঙ্কর দত্তের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস।

বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত মহা ব্যবস্থাপক তাপস চন্দ্র বর্মন, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস, বরিশাল মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার এ. সি পাল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিল ও নন্দালয় শ্রী বিধান কুমার সাহা, শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির ট্রাস্টি শ্রী সজল কান্তি সিংহ রায়, সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ কুমার রায় প্রমূখ। এসময় শারদীয় সংঘের সদস্যবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিত কুমার ঘোষ ও পূর্ণিমা রায়। অনুষ্ঠান শেষে শারদীয় সংঘের আয়োজনে, পৌরসভা ও সদরের ৩৫০ গরীব ও দুস্থ অসহায় সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page