1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

নানা অভিযোগের ভিত্তিতে একাধীক ব্যবসায়ীকে জরিমানা

  • বর্তমান সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে
নানা অভিযোগের ভিত্তিতে একাধীক ব্যবসায়ীকে জরিমানা
নানা অভিযোগের ভিত্তিতে একাধীক ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে শিশু খাদ্যের ব্যবসা পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রস্তাব করা এবং বেকারি পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং নকল ব্যান্ডরোল যুক্ত তামাক পণ্য বিড়ি বিক্রয় করার অপরাধে কয়েকটি দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দোকানগুলো হলো- ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি বাজারে পলাশ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ভাই-ভাই স্টোরকে ৫ হাজার টাকা এবং আলামিন ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ গোলাম মওলা ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। অভিযানে সরকারি মূল্যে চিনি, তেল বিক্রি হচ্ছে কিনা সেগুলোও তদারকি করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page