1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

শাওন হত্যা প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ

  • বর্তমান সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে
শাওন হত্যা প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ
শাওন হত্যা প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের আজ সকাল ১১ টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয় । ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর কতোয়ালী থানা বিএনপির সভাপতি জনাব নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা কৃষক দল নেতা জনাব মামুন হাসান,কতোয়ালী থানা যুবদলের সভাপতি  মোঃ হাজ্জাজ।

এ সময় জেলা যুবদলের অন্যান্য নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিল। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন যে ন্যায্য আন্দোলনে মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শাওন হত্যাসহ বিএনপির যে সকল নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে বলেন । এই সরকারের পায়ের নিচে মাটি নাই ‌।

তাই জুলুম নির্যাতন করে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বক্তারা বলেন আপনারা যদি এভাবে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করেন তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি আপনাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। বক্তারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page