1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

এসিল্যান্ডের মোবাইল ক্লোন করে একাধীক ব্যাক্তির কাছে টাকা দাবি

  • বর্তমান সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে
এসিল্যান্ডের মোবাইল ক্লোন করে একাধীক ব্যাক্তির কাছে টাকা দাবি
এসিল্যান্ডের মোবাইল ক্লোন করে একাধীক ব্যাক্তির কাছে টাকা দাবি

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হচ্ছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দাপ্তরিক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি জানান। এসিল্যান্ড মাহামুদুল হাসানের ফেসবুক আইডির ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, এসিল্যান্ড ভাঙ্গার অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭০১-৬৭০০৪০) ক্লোন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে ক্লোন নম্বর থেকে কল করে এসিল্যান্ড/এসিল্যান্ড অফিসের নাম বলে উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যবসায়ীদের কাছে বিকাশে টাকা চাওয়াসহ কিছু ঘটনা ঘটেছে। আমি সবাইকে যাচাই না করে কারও সাথে কোন লেনদেন না করার অনুরোধ করছি। সেই সাথে এসিল্যান্ড এর নাম বলে কোন প্রকার অন্যায় আবদার করলে সাথে সাথে জানাবেন প্রত্যাশা করছি।’

এ বিষয়ে জানার জন্য এসিল্যান্ডের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে এসিল্যান্ডের অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে। পরে এসিল্যান্ডকে বিষয়টি নিয়ে থানায় কথা বলতে বলেছি। এছাড়া সবাইকে সজাগ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসংক্রান্ত একটি পোস্ট দিতে বলা হয়েছে। ইউএনও আজিম উদ্দিন আরও বলেন, ইতোপূর্বে তাঁর নিজের মোবাইল নম্বরসহ ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও প্রশাসনের একাধিক কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে টাকা দাবীর ঘটনা ঘটেছে। তাই সবাইকে এ সংক্রান্তে সতর্ক থাকার অনুরোধ করেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page