1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

রেলের মাল চুরির পর ভাঙ্গারীর দোকান থেকে গ্রেফতার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে
রেলের মাল চুরির পর ভাঙ্গারীর দোকান থেকে গ্রেফতার
রেলের মাল চুরির পর ভাঙ্গারীর দোকান থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চুরি হওয়া রেললাইনের মালামালসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া ৬৪টি রেল সাপোর্টিং ক্লিপ ও ৮ ফিসপ্লেট জব্দ করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা এলাকার একটি ভাঙ্গারীর দোকান থেকে মালামালসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পদ্মাসেতু রেল লিংক প্রজেক্টের উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদার নির্মাণাধীন এলাকা থেকে ৬৪ টি রেল সাপোর্টিং ক্লিপ ও ৮ ফিসপ্লেট চুরি যায়। পরে এই ঘটনায় চোরাই মালামাল কেনার অপরাধে এনায়েত শেখ (৩৫), আব্দুর রহমান ওরফে রকমত মাতুব্বরকে (৫০) গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ চোর চক্রের অপর চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. তানজিম মোল্লা (১৯), মো. রাসেল মোল্লা(২০) , মো. মামুন শেখ (১৭), মো. ইমন মোল্লা (১৫) ।

এদিকে প্রকল্পের সেফটি ইনচার্জ মো. সাগর আলী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুরি যাওয়া রেলের মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page