1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নারীকে ধর্ষণের মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে নারীকে ধর্ষণের মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুরে নারীকে ধর্ষণের মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথায় বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাকির হোসেন লিটন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিয়ষটি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. শেখ সাদিক। তিনি জানান, সালথা থানা পুলিশ গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার লিটন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামের মো. হারুন শেখের ছেলে। তিনি কাগদী বাজারে টিনের দোকান করেন।

মামলা সুত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী বিবাহিত ওই নারীর ডির্ভোস হওয়ার পর জাকির হোসেন লিটনের সাথে তাঁর প্রেম সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে জাকির প্রায়ই তাকে বিয়ের প্রলোভন দিয়ে ঘুরতে নিয়ে যেতেন। গত ১৫ আগস্ট সকাল ১১ টার দিকে ওই নারী সালথা বাজারে শপিং করার জন্য বাড়ি থেকে বের হলে পথে জাকিরের সাথে তাঁর দেখা হয়। এ সময় তাকে ফুঁসলাইয়া কাগদী এলাকার জৈনকের একটি দোতলা বাড়ির রুমের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের ফলে ওই নারী অসুস্থ হয়ে পড়লে সু-কৌশলে তিনি পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আনিচুর রহমান বলেন, গত ২২ আগষ্ট ধর্ষণের অভিযোগ এনে ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে একটি মামলা করেন ওই নারী। মামলা করার পর থেকে জাকির পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে রমনা থানা পুলিশও সহযোগিতা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page