1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সরকারি রাজেন্দ্র কলেজে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পড়া হয়েছে
সরকারি রাজেন্দ্র কলেজে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সরকারি রাজেন্দ্র কলেজে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ আয়োজিত আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করে কলেজটির ইতিহাস বিভাগ। অন্যদিকে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে কলেজটির মার্কেটিং বিভাগ। উত্তেজনাপূর্ণ এই খেলার দ্বিতীয়ার্ধে আব্দুর রহমানের দেয়া গোলে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ।

এর পূর্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। এ প্রতিযোগিতায় কলেজটির ২২ টি বিভাগ থেকে মোট ২২টি দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করে। খেলা শেষে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। অন্যন্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, কলেজটির শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আজম শাকিল । বক্তারা বলেন, গত ১৭ দিন পূর্বে এই খেলাটি শুরু হয়েছিল এবং প্রত্যেকটি খেলায় অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সভাপতি শামীম হক বলেন, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের ক্রীড়াঙ্গণে একটা ঐতিহ্যবাহী অবস্থান ধরে রেখেছে। তিনি এই টুর্নামেন্টের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। টুর্নামেন্টে সেরা গোলদাতা নির্বাচিত হন, কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি। তিনি এই প্রতিযোগিতায় তিনটি গোল করেন।

সেরা খেলোয়ার নির্বাচিত হন মার্কেটিং বিভাগের আবুল হোসেন; সেরা গোলরক্ষক নির্বাচিত হন ইতিহাস বিভাগের জাহিদ হাসান শান্ত। এছাড়া ফেয়ার প্লে দল নির্বাচিত হন ইংরেজি বিভাগ। টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন সাইফ দোহা দর্শন, মো. এজাজ, রুবেল ও বাবু। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর থেকে কলেজটির ২২ বিভাগ থেকে ২২টি দল নিয়ে নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page