1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • বর্তমান সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে
কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড
কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গার কৃষক মাফুজার শেখ (৪০) হত্যা মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। একইসাথে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বাবর আলী (৭৩), মো. সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩),আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। এদের সকলের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় প্রদানের পর তাদের কড়া পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ জুন ওই গ্রামে একটি মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংর্ঘষে মাফুজার শেখ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান। এ ঘটনায় মাহফুজার শেখের চাচা মোক্তার শেখ (৭৬) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম তদন্ত শেষে গত ২০১৪ সালের ২৯ এপ্রিল এহজাহারভুক্ত ১০ জনকেই আভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। তবে মামলা চলাকালীন সময়ে এ মামলার আবু বক্কার শেখ (৫০) মারা যান। ফলে তার নাম আসামির তালিকা থেকে বাদ দেন আদালত। রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সহকারি সরকারি কৌশলী (এপিপি) নওয়াব আলী বলেন, ১৮৬০ সালের দন্ডবিধির ৩০২/১৪৯ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এ আদেশ দেন আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page