1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • বর্তমান সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে
সালথায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সালথায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলোচিত একটি হত্যা মামলায় আক্কাস শিকদার (৩৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। আক্কাস শিকদার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের খোরশেদ শিকদারের ছেলে বলে জানা যায়। পুলিশ কর্মকর্তা আওলাদ হোসেন জানান, শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ৩ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাসকে গ্রেফতার করা হয়েছে। আক্কাস ফরিদপুরের কোতয়ালী থানায় আলোচিত একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতার আক্কাসকে রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page