1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে ব্যবসা বাণিজ্য সুষ্ঠ প্রতিযেগিতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে ব্যবসা বাণিজ্য সুষ্ঠ প্রতিযেগিতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরে ব্যবসা বাণিজ্য সুষ্ঠ প্রতিযেগিতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ব্যাবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা শীর্ষক পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজনে, (১৮ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১২ টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মোঃ মফিজুল ইসলাম। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে ব্যবসা বাণিজ্যের উপর। তাই ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সর্বোচ্চ ব্যবসায়ী পর্যন্ত সবাইকে ব্যবসার সুষ্ঠ পরিবেশ দিতে হবে। আর সেই ব্যবসা বাণিজ্যকে সুষ্ঠভাবে পরিচালনা করতে এই কমিশন। আমরা সবাই বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্ত। সরকার জনগণের স্বার্থে প্রতিযোগিতমূলক আইন প্রনয়ণ করেছে। আইন বান্তবায়ন করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রতিযোগিতা কমিশনের সদস্য (আইন) নাসরিন বেগম, এ এফ এম মনজুর করিম, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ তাসলিমা আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিযোগিতা কমিশনের বিজ্ঞ সদস্য জি.এম. সালেহ উদ্দিন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ, পৌরসভার প্যানেল মেয়র-২ মতিউর রহমান শামিম সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, বাজার কমিটির নেতৃবৃন্দ সদস্য ও সাংবাদিকরা অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page