1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

  • বর্তমান সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে
বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী
বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্র্টার : ফরিদপুরের নগরকান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় পালিয়ে গেছে তার দুই সহযোগী। আজ শনিবার ১৭ সেপ্টেম্বর সন্ধায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম হাবিব মোল্যা (২৫)। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুতারকান্দা গ্রামের মৃত সিদ্দিক মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও হাবিব মোল্যাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ভাঙ্গার মনসুরাবাদ গ্রামের বাসিন্দা বাবলু মোল্যা (৫১) ও মাহবুব মোল্যা (৩২) নামে দুজন পালিয়ে যায়। এদের মধ্যে বাবলু মোল্যা গ্রেফতার হাবিব মোল্যার আপন ভগ্নিপতি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। শামীম হোসেন জানান, পলাতক বাবলু মোল্যা একজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী।

মাদক ব্যবসার জন্য তিনি বেশিরভাগ সময় শ^শুর বাড়িতেই অবস্থান করেন। গোয়েন্দা সূত্রের তথ্য মতে কক্সবাজার থেকে ৬ হাজার পিসের একটি ইয়াবার চালান আসে গতকাল শুক্রবার এই বাবলু মোল্যার কাছে। যার মধ্যে ইতোমধ্যে আটশো পিস ইয়াবা তারা বিক্রি করে দিয়েছে। তিনি বলেন, পলাতক বাবলু ও মাহবুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান আরো জোরদার করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page